top of page
Search

জীবনের স্রোতে

  • Writer: Sabbir Ahmed Shibli
    Sabbir Ahmed Shibli
  • Jan 13, 2018
  • 2 min read

জীবনটা কেমন যেন... কখনও নদীর মতন শান্ত বা কখনও সমুদ্রের মতন উত্তাল। আমাদের চাওয়া আসলে কি? কিভাবে চাই আমরা আমাদের জীবনটাকে?



আমি একটা সময় প্রোগ্রামিং কন্টেস্ট করতাম। যেহেতু কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র। তাছাড়া আমার প্রব্লেম সল্ভ করতে ভালও লাগত। শুরুর দিকে, মানে কন্টেস্ট লাইফের শুরুর দিকে আমি খুব সফল ছিলাম। তারপর ধীরে ধীরে যখন এডভান্স লেভেলে যাচ্ছিলাম আমার ডিপ্রেশনের মাত্রা তত বাড়ছিল। একটা প্রব্লেমের পেছনে দিনের পর দিন লেগে থাকতাম। পারতাম না।

জীবনটাকে আমরা যেভাবে দেখি জীবন আসলে ঠিক তার উল্টোভাবে চলে। কখনও আমরা সহজ ভাবি, জীবন হয় কঠিন। আবার কখনও খুব কঠিন করে দেখি যেখানে আসলে সহজ করে ভাবলেই হয়ে যায়...

অবাক হয়ে দেখতাম আমার থেকে অনেক পেছনের দিকের ছেলে পুলেরা যেসব প্রব্লেম অল্পতেই সল্ভ করে ফেলছে আমার সেটা করতে অনেক সময় লেগে যাচ্ছে। কিংবা সল্ভই করতে পারছি না। তারপর আমি নামলাম কেন আমি পারিনা বা পারছিনা সেটা জাজ করতে। কারণটা খুঁজেও পেলাম একসময়।


প্রব্লেমটা হচ্ছে আমি খুব সহজ জিনিস খুব কমপ্লেক্স করে ভাবতাম। যেখানে সাধারণ একটা লুপের কাজ ছিল আমি সেখানে রিকার্সিভ ফাংশান নিয়ে ভাবতাম। ফলাফল হত 'গোল্লা'। দিনের পর দিন আমি চেষ্টা করে যাচ্ছিলাম এই প্রব্লেম থেকে নিজেকে তুলে আনতে। পারছিলাম না। আমি কেন জানি সহজে কিছু ভাবতেই পারছিলাম না। হচ্ছিলই না। এবং সবশেষে আমি পারলামই না। ধীরে ধীরে সরে আসতে লাগলাম কন্টেস্ট থেকে। যাই হোক, আমার জীবনের হিসেবটা অনেক বার পরিবর্তন হয়েছে। হচ্ছে। হয়তো হতেও থাকবে...


জীবনটা আসলে এমনই। আমরা যদি একবার নিজের জীবনের ধারাটা বুঝে নিতে পারি তাহলেই কিন্তু অনেক সহজে সব কিছু নিজের করে নিতে পারি। জীবনের অনেক সহজ মোর আমরা কঠিন বাঁকে পরিণত করে ফেলি। কিংবা অনেক কঠিন পরিস্থিতি খুব সহজ ভেবে উড়িয়ে দেই। আজ থেকেই হোকনা আমাদের নিজেদের জন্য কিছুটা আলাদা সময় দেয়া। নিজেদের জন্য ভাবা, নিজেদের নিয়ে কিছুটা পথচলা...


উপরের ছবিটা তুলেছিলাম ২০১৪ এর দিকে। আমার তোলা প্রিয় ছবিগুলার মাঝে এটা একটা। জন্মস্থান সুসং দুর্গাপুরের বুক চিড়ে বয়ে যাওয়া শান্ত শীতল সোমেশ্বরী নদের একটা চিত্র এটা।

 
 
 

Comments


© 2018 - All Rights Reserved by Sabbir Ahmed Shibli

70/A East Raja Bazar, Dhaka

email: sabbirshibli@gmail.com

  • Connect with Facebook
  • Youtube Channel
  • Join in Instagram
bottom of page