মুক্ত আকাশ

আমরা কি জানি এই ধরায় শুধুমাত্র একটা জিনিসই সবার কাছে একই রকম। ধনী, দরিদ্র, কালো, শ্বেত সবার কাছে একই রকম। কি সেটা?...

অঞ্জন দত্তের একটা গানের সাথে সবাই মোটামুটি পরিচিত। "আমার জানালা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়।" যদিও গানটায় দত্ত সাহেব জানালার বৈশ্বিকতা তুলে ধরেছেন কিন্তু আসলেই কি তাই? আমার মনে হয় না। কারো ঘরে তো জানালাই নেই!
আমরা কি জানি এই ধরায় শুধুমাত্র একটা জিনিসই সবার কাছে একই রকম। ধনী, দরিদ্র, কালো, শ্বেত সবার কাছে একই রকম। সেটা হচ্ছে আকাশ।
আমার মতে আকাশ হচ্ছে একমাত্র বৈশ্বিক জিনিস। সবার কাছে সমান, সবাই সমান ভাগীদার।
আমি যেমন আমার ভাঙ্গা জানালা দিয়ে আকাশ দেখি ঠিক একই আকাশ হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউজ থেকে দেখছেন! আকাশে উড়ে যাওয়া এক ঝাক পাখি শুধু বিত্তবানদের মনে ভালোলাগা জন্মায় না, ভালোলাগা জন্মাতে পারে রেললাইনের ধারের বস্তির ভুখা মানুষটার মনেও। আকাশের বৃষ্টি শুধু ক্ষমতাধরদের উপর ঝরে না, বৃষ্টির সমান ভাগীদার পথের শিশুটিও। আকাশ নিয়ে গান লিখা হয়, "আমার একলা আকাশ..." আকাশ কারো একলা হোক কিংবা আকাশ নিজে একলা হোক, আকাশ আসলে সবার।
অনেক দিন পর লিখছি। গুছিয়ে লিখিনি ইচ্ছে করেই। লিখা দীর্ঘও করিনি। উপরের ছবিটা তুলেছিলাম খুব সম্ভবত ২০১৬ এর শেষের দিকে। আমি তখন মোহাম্মদপুরের এক ফ্ল্যাটের চিলেকোঠায় থাকতাম। আকাশের সাথে তখন নিবিড় যোগাযোগ ছিল আমার...




আকাশ টা তাই হয়ত এতোটা বিশাল যেন সবার মাঝে থাকতে পারে